শেয়ার ক্রয় করবে তাল্লু স্পিনিংয়ের উদ্যোক্তা পরিচালক
প্রচ্ছদ » Uncategorized » শেয়ার ক্রয় করবে তাল্লু স্পিনিংয়ের উদ্যোক্তা পরিচালকপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি তাল্লু স্পিনিং মিলসের উদ্যোক্তা পরিচালক মো. আতিকুল হক শেয়ার কেনার ঘোষণা দিয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানির এই উদ্যোক্তা পরিচালক ২ লাখ ৪০ হাজার শেয়ার কিনবে। আতিকুল হক আগামী ৩০ কর্মদিবসের মধ্যে বর্তমান বাজার দরে পাবলিক মার্কেটে উল্লেখিত পরিমাণ শেয়ার কিনতে পারবে।
তাল্লু স্পিনিংয়ের মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে ২৯.০৪ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২২.৭২ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে দশমিক ১৫ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকরীদের কাছে ৪৮.০৯ শতাংশ শেয়ার আছে।
পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ৯ ডিসেম্বর , ২০২০।








