শেয়ার বিক্রি সম্পন্ন করেছে প্রাইম ইন্স্যুরেন্সের কর্পোরেট পরিচালক
প্রচ্ছদ » জাতীয় » শেয়ার বিক্রি সম্পন্ন করেছে প্রাইম ইন্স্যুরেন্সের কর্পোরেট পরিচালক
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্রাইম ইন্স্যুরেন্সের কর্পোরেট পরিচালক ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পূর্বঘোষণা অনুযায়ী শেয়ার বিক্রি সম্পন্ন করেছে। কোম্পানিটি ২৪ লাখ ৪৫ হাজার শেয়ার বিক্রি করেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ২৪ লাখ ৪৫ হাজার শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছিল। এই কর্পোরেট পরিচালকের কাছে কোম্পানির মোট ৩৭ লাখ ৫৪ হাজার ৬টি শেয়ার আছে।
উল্লেখ্য, প্রাইম ইন্স্যুরেন্সের মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে ৬১.৩৯ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১২.১৩ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে ২৬.৪৮ শতাংশ শেয়ার আছে।








