শেয়ার বেচবেন এসইএমএল এফবিএসএল গ্রোথ ফান্ডের উদ্যোক্তা
প্রচ্ছদ » Uncategorized » শেয়ার বেচবেন এসইএমএল এফবিএসএল গ্রোথ ফান্ডের উদ্যোক্তা
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারের তালিকাভুক্ত এসইএমএল এফবিএসএল গ্রোথ ফান্ডের কর্পোরেট উদ্যোক্তা এফবিএল সিকিউরিটিজ লিমিটেড শেয়ার বিক্রি করবে বলে ঘোষণা দিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রে জানা যায়, ফান্ডটির কর্পোরেট উদ্যোক্তা এফবিএল সিকিউরিটিজ লিমিটেড ১০ লাখ শেয়ার বিক্রি করবে। তার মোট শেয়ার আছে ৩ কোটি ৭৫ লাখ।
আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বর্তমান বাজার দরে ঘোষণাকৃত শেয়ার বিক্রি করবে এই কর্পোরেট উদ্যোক্তা।








