শেয়ার বেচবেন মার্কেন্টাইল ব্যাংকের উদ্যোক্তা
প্রচ্ছদ » আজকের সংবাদ » শেয়ার বেচবেন মার্কেন্টাইল ব্যাংকের উদ্যোক্তা
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : পুঁজিবাজারের তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের উদ্যোক্তা মো.মিজানুর রহমান চৌধুরী শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, এই উদ্যোক্তার কাছে কোম্পানির মোট ৭৫ লাখ ৩ হাজার শেয়ার রয়েছে। এর মধ্যে ৭ লাখ শেয়ার বিক্রি করবেন তিনি। এই উদ্যোক্তা আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বর্তমান বাজার দরে উল্লেখিত পরিমাণ শেয়ার বেচতে পারবেন।
‘এ’ ক্যাটাগরির এই কোম্পানিটি ২০০৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।
বর্তমানে কোম্পানির উদ্যোক্তা ও পরিচালকের কাছে ৩৯ দশমিক ৯৮ শতাংশ শেয়ার হয়েছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১১ দশমিক ২৯ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে ২ দশমিক ৪৮ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৪৬ দশমিক ২৫ শতাংশ শেয়ার রয়েছে।








