শেয়ার বেচবে ইসলামী ব্যাংকের কর্পোরেট পরিচালক

প্রচ্ছদ » Uncategorized » শেয়ার বেচবে ইসলামী ব্যাংকের কর্পোরেট পরিচালক

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের কর্পোরেট পরিচালক এক্সেল ডাইং অ্যান্ড প্রিন্টিং লিমিটেড শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানির অন্যতম কর্পোরেট পরিচালক এক্সেল ডাইং অ্যান্ড প্রিন্টিং লিমিটেডের কাছে ৬ কোটি ৪৩ লাখ ৫৩ হাজার ৯১৪টি শেয়ার রয়েছে। এর মধ্যে ৯৬ লাখ ৬০ হাজার শেয়ার বিক্রি করবে এই কর্পোরেট পরিচালক। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বর্তমান বাজার দরে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রি করতে চায় প্রতিষ্ঠানটি। এই কর্পোরেট পরিচালক শেয়ারগুলো পাবলিক এবং ব্লক মার্কেটে বিক্রি করতে পারবে ।

‘এ’ ক্যাটাগরির কোম্পানিটি ১৯৮৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।

বর্তমানে কোম্পানির উদ্যোক্তা ও পরিচালকের কাছে ৭১ দশমিক ৬৯ শতাংশ শেয়ার হয়েছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৫ দশমিক শূন্য ৪ শতাংশ, বিদেশী বিনিয়োগকারীদের ৬ দশমিক ৩৮ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ১৬ দশমিক ৮৯ শতাংশ শেয়ার রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১