শেয়ার বেচবে কেয়া কসমেটিক্স
প্রচ্ছদ » Breaking News || Slider || কোম্পানি সংবাদ » শেয়ার বেচবে কেয়া কসমেটিক্স
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কেয়া কসমেটিক্স লিমিটেডের উদ্যোক্তা পরিচালক আব্দুল খালেক পাঠান পাবলিক মার্কেটে শেয়ার বেচার ঘোষণা দিয়েছেন।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, এই উদ্যোক্তা ৩ কোটি শেয়ার বেচবেন। তার কাছে কোম্পানির মোট ৩১ কোটি ২১ লাখ ৮৯ হাজার ৫১০টি শেয়ার রয়েছে।
এই উদ্যোক্তা পরিচালক আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বর্তমান বাজার দরে উল্লেখিত পরিমাণ শেয়ার বেচতে পারবেন।








