শেয়ার হস্তান্তর করবে কোহিনুর কেমিক্যালের পরিচালক
প্রচ্ছদ » Uncategorized » শেয়ার হস্তান্তর করবে কোহিনুর কেমিক্যালের পরিচালক
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি কোহিনুর কেমিক্যালের পরিচালক মোহাম্মদ ওবায়দুল করিম শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছেন।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, মোহাম্মদ ওবায়দুল করিম তার স্ত্রী আরযুদা করিমের কাছে ৪ লাখ শেয়ার হস্তান্তর করবেন। এই উদ্যোক্তার কাছে কোম্পানির মোট ৩৬ লাখ ৭ হাজার ৬২০টি শেয়ার রয়েছে।
উল্লেখ্য, এই উদ্যোক্তা আগামী ৩০ কার্যদিবসের মধ্যে স্টক এক্সচেঞ্জের লেনদেন সিস্টেমের বাইরে উল্লেখিত পরিমাণ শেয়ার হস্তান্তর করতে পারবেন।








