শ্বাসরুদ্ধকর জয়ে বিশ্বকাপের সুপার টুয়েলভের পথে নেদারল্যান্ডস

প্রচ্ছদ » Breaking News || সারাদেশ » শ্বাসরুদ্ধকর জয়ে বিশ্বকাপের সুপার টুয়েলভের পথে নেদারল্যান্ডস

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক: নামিবিয়াকে ৫ উইকেটে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের আরও কাছে চলে গেল নেদারল্যান্ড। তারা নিজেদের প্রথম ম্যাচে আরব আমিরাতের বিপক্ষে এক রানের শ্বাসরুদ্ধকর জয় পেয়েছিল।

ভিক্টোরিয়ার জিলংয়ে আগে ব্যাট করে ৬ উইকেটে ১২১ রান তুলেছিল নামিবিয়া। সেই লক্ষ্য তিন বল হাতে রেখেই পেরিয়ে গেছে নেদারল্যান্ডস। মাঝারি লক্ষ্যে খেলতে নেমে দুই ওপেনার ম্যাক্স ও’ডাউদ ও ভিক্রমজিত সিং মিলে ওপেনিংয়ে যোগ করেন ৫৯ রান। ৩৯ রান করে ভিক্রমজিত ফিরলে বাস ডি লিডকে নিয়ে আরেকটি ৪১ রানের জুটি গড়েন ডাউদ।

ডাউদ ফিরেছেন ৩৫ রান করে। শেষ পর্যন্ত ৩০ রানে অপরাজিত থেকে নেদারল্যান্ডকে জিতিয়েছেন ডি লিড। অবশ্য শেষদিকে দ্রুত তিনটি উইকেট নিয়ে ম্যাচে উত্তেজনা জমিয়ে তুলেছিল নামিবিয়া। যদিও শেষ রক্ষা হয়নি। নামিবিয়ার হয়ে জেজে স্মিট নিয়েছেন দুটি উইকেট। একটি করে উইকেট পেয়েছেন বার্নান্ড স্কোলটজ ও জেন ফ্রাইলিঙ্ক।

নামিবিয়াকে ৫ উইকেটে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের আরও কাছে চলে যায় নেদারল্যান্ড।

পুঁজিবাজার রিপোর্ট – শা/রি/ ১৮ অক্টোবর , ২০২২।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১