শ্রীলঙ্কায় ছয়টি ভয়াবহ বিস্ফোরণে নিহত ৪২, আহত ২৮০

প্রচ্ছদ » Breaking News || Slider || অর্থনীতি » শ্রীলঙ্কায় ছয়টি ভয়াবহ বিস্ফোরণে নিহত ৪২, আহত ২৮০

girjaপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে তিনটি গির্জা ও তিনটি হোটেলে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৪২ জন নিহত ও ২৮০ জন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইস্টার সানডে উদযাপন চলাকালে এসব বিস্ফোরণের ঘটনা ঘটে বলে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে।

পরিচয়বিহীন এক সূত্রের বরাত দিয়ে ফ্রান্সভিত্তিক বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে জানানো হয়েছে, ভয়াবহ সেসব বিস্ফোরণের পর রাজধানী কলম্বোর হাসপাতালে অন্তত ৮০ জন আহত ব্যক্তিকে ভর্তি করা হয়েছে।

বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, রোববারে স্থানীয় সময় সকালে গির্জা ও হোটেলসহ মোট ছয়টি বিস্ফোরণের ঘটনা ঘটেছে শ্রীলঙ্কায়। তবে এখন পর্যন্ত এ নিয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

যে তিনটি গির্জায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেগুলো কোচকিকাদে, কাতুয়াপিটিয়া ও বাট্টিকালোয়া নামক স্থানে অবস্থিত। এসব গির্জায় ইস্টার সানডে উপলক্ষে অনুষ্ঠান চলছিল।

তাছাড়া রাজধানীর সাংগ্রি লা, দ্য কিন্নামোন এবং কিংসবারি নামক আরও তিনটি হোটেলে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। হোটেল তিনটি রাজধানী কলম্বোর কেন্দ্রস্থলে অবস্থিত।

পুলিশ দুটি গির্জায় বিস্ফোরণের কথা জানিয়ে বলেছে, যে দুটি গির্জায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে তার একটি কলম্বোতে অন্যটি রাজধানীর অদূরে অবস্থিত শহর নিগোম্বোতে অবস্থিত। বিস্ফোরণের প্রকৃতি সম্পর্কে এখনো নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

বিস্তারিত আসছে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০