পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ ও রংপুর ফাউন্ডারি লিমিটেডের অস্বাভাবিক শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। কোম্পানির শেয়ারে অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চাইলে কোম্পানি কর্তৃপক্ষ এমনটাই জানায় ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই)।
ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানির শেয়ারের অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে ডিএসই ৫ জুলাই নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানি দুইটি জানায়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, ডিএসইতে ৩ জুলাই সিনোবাংলার শেয়ার দর ছিল ৫৩ টাকা। ৮ জুলাই তা ৬১ টাকা উন্নীত হয়।
আর অ্যারামিটের শেয়ার দর ২৫ জুন ছিল ১৩৫ টাকা ৭০ পয়সা। ৭ জুলাই তা ১৪৬ টাকা হয়।
আর শেয়ার দুইটির এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কর্তৃপক্ষ।








