সঞ্চয়পত্রে সুদ হার না কমানোর দাবি

প্রচ্ছদ » কোম্পানি সংবাদ » সঞ্চয়পত্রে সুদ হার না কমানোর দাবি

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : সঞ্চয়পত্রে সুদের হার না কমানোর দাবি জানিয়েছেন বিরোধী দল জাতীয় পার্টির আবদুল মুনিম চৌধুরী। আজ সোমবার জাতীয় সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি জানান।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এর আগে বলেছিলেন, সঞ্চয়পত্রের সুদের হার কিছুটা কমানো হবে। সাধারণত সঞ্চয়পত্রের সুদের হার ব্যাংকের সুদের হারের থেকে একটু বেশি রাখা হয়। তবে খুব বেশি রাখা ‍উচিত নয়। আমাদের সামগ্রিক একটি হিসাব হল- মার্কেট ইন্টারেস্ট রেটের থেকে কমপক্ষে ২ শতাংশ বা তার বেশি রাখা দরকার। সেই অনুযায়ী, এই রেট নির্ধারণ করা হবে।

তবে এই সুদের হার কতদিনে কমানো হতে পারে তা তিনি স্পষ্ট করেননি। বলেছেন, এর জন্য সময় লাগবে।

আবদুল মুনিম চৌধুরী বলেন, সাধারণ মানুষ মনে করে বাজেট মানে কর বৃদ্ধি, দাম বৃদ্ধি। এত ভ্যাট-ট্যাক্স আরোপের পরও প্রস্তাবিত বাজেটে জিডিপির ৫ শতাংশ ঘাটতি।

তিনি শিশুখাদ্যের ওপর সম্পূরক শুল্ক না বাড়ানো, আমানতে আবগারি শুল্ক না বাড়ানো এবং সঞ্চয়পত্রে সুদের হার না কমানোর দাবি জানান।

প্রসঙ্গত, বর্তমানে ৪ ধরনের সঞ্চয়পত্র আছে। এসব সঞ্চয়পত্রে সর্বনিম্ন সাড়ে ৯ শতাংশ থেকে সর্বোচ্চ সাড়ে ১১ শতাংশ সুদ দেওয়া হয়। অন্যদিকে ব্যাংকে আমানতের মেয়াদ ভেদে ৪ থেকে ৭ শতাংশ পর্যন্ত সুদ পাওয়া যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১