সন্তানকে পারফেক্ট সময়ে বিয়ে করানো অভিভাবকদের দায়িত্ব: আসিফ

প্রচ্ছদ » Breaking News || Slider || আজকের সংবাদ » সন্তানকে পারফেক্ট সময়ে বিয়ে করানো অভিভাবকদের দায়িত্ব: আসিফ

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : বাংলা গানের যুবরাজ খ্যাত কণ্ঠশিল্পী আসিফ আকবর তার ছেলে শাফকাত আসিফ রণ বিবাহ করিয়েছেন। কনে ইসমত শেহরীন ঈশিতা। তবে মাত্র ২৬ বছর বয়সে ছেলের বিয়ে করানোয় অনেকে পেছনে সমালোচনা করছেন। আসিফের কানে পৌঁছেছে সেসব সমালোচনা।

তাই আসিফ নিজের অফিসিয়াল ফেসবুক মঙ্গবার (১১ অক্টোবর) রাতে পেজে কম বয়সে ছেলের বিয়ে দেওয়ার কারণ জানালেন।

আসিফ লিখেছেন, ‘আমি বিয়ে করেছি ঊনিশ বছর তিন মাস বয়সে। বলা যায় বেগমের ভালোবাসার প্রতি শ্রদ্ধা জানাতেই সেই প্রেসার কুকার গিলে ফেলা। জীবনের বাঁকে বাঁকে ঠোক্কর খেয়েও আমাদের সংসার টিকে আছে এবং কলেবর বাড়ছেই। আলহামদুলিল্লাহ। আমার দুই ছেলের বয়স বাইশ হওয়া মাত্রই তাদের পেছনে আঠার মতো লেগে আছি বিয়ে করানোর জন্য। তাই রণর সম্মতি পাওয়া মাত্রই আর কালক্ষেপণ করিনি। ছাব্বিশ বছরে আমাদের রণ এখন গর্বিত বিবাহিত পুরুষ।’

তিনি আরও লিখেছেন, ‘জীবনকে খুব কাছে থেকে নিরীক্ষণ করার সৌভাগ্য হয়েছে আমার। পড়াশোনা শেষ, তারপর চাকরি পেলে ছেলের বিয়ে দেওয়া মার্কা ফর্মুলায় আমি নেই। গ্র্যাজুয়েশনের পরপরই বিয়ে দেওয়াটা আমার কাছে যৌক্তিক মনে হয়। এর একটু আগেও হতে পারে, তবে কোনোভাবেই ছাব্বিশের পরে যাওয়া উচিত না। নতুন মুখ এলে এমনিতেই পরিবারে আনন্দ আসে, একঘেঁয়েমি কেটে যায়। ছেলে প্রতিষ্ঠিত হলে নিজের জায়গায় চলে যাবে, তার আগেই জীবনের যতটুকু নির্যাস নেওয়া যায় সেটাই আনন্দ। দায়িত্বশীলতা আসে সন্তানের চিন্তাজগতে। পরিবার থেকে পাওয়া সহযোগিতাগুলো সে মনে রাখে, নিজের ব্যস্ত সময়ের মধ্যেও পরিবারের সদস্যদের আগলে রাখার চেষ্টা করে।’

আসিফ আরও লিখেছেন, ‘সন্তানকে পারফেক্ট সময়ে বিয়ে করানো অভিভাবকদের দায়িত্ব। অজুহাত বাদ দিয়ে সাহস করে এগিয়ে এলে উপায়ও বেরিয়ে আসবে। যে ঝুঁকি নেয় না তার সুখী হওয়ারও কোনো কারণ থাকা উচিত নয়। জীবনটা উপভোগের, ক্যালকুলেটর নয়। সংসারে বউ আসলে সময়গুলো রঙ্গীন হয়, মানিয়ে নেয়ার জন্য সময় পাওয়া যায়। আমি বাল্যবিয়ে করলেও রণর বিয়ে পারফেক্ট সময়েই হয়েছে, আর দুটো বছর আগে হলে আরও ভালো হতো। সন্তানদের ঘরমুখী এবং পরিবারের প্রতি দায়িত্বশীল হিসেবে তৈরি করতে সঠিক সময়ে বিয়ে করানো আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। সন্তানের বিয়ে নিয়ে এখনও ইতস্ততবোধে আছেন যারা, তারা দ্রুত সিদ্ধান্ত নিন। আমি একজন সফল সংসারী মানুষ, সেই এঙ্গেল থেকে ফ্রি টিপস দিলাম। স্মার্ট গার্ডিয়ান হউন, সঠিক কাজটি করুন।’
এর আগে গত ৩ অক্টোবর রাজধানী অফিসার ক্লাবে ছেলের বিয়ে দেন আসিফ। সেই বিয়েতে সংগীত দুনিয়ার অনেক জনপ্রিয় তারকা অতিথি হিসেবে হাজির হয়েছিলেন। জানিয়েছিলেন শুভ কামনা।

পুঁজিবাজার রিপোর্ট – শা/রি/ ১২ অক্টোবর , ২০২২।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০