সন্ধ্যায় দিল্লির মাঠে নামছে চেন্নাই, একাদশে থাকবেন মুস্তাফিজ?

প্রচ্ছদ » খেলা » সন্ধ্যায় দিল্লির মাঠে নামছে চেন্নাই, একাদশে থাকবেন মুস্তাফিজ?

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: টানা দুই জয়ে উড়ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। ঘরের মাঠে জয়ের ছন্দ ধরে রাখার পর এবার অবশ্য প্রতিপক্ষের মাঠে ধারাবাহিকতা ধরে রাখার চ্যালেঞ্জ। আজ (রোববার) বিশাখাপত্তমে স্বাগতিক দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে ধোনি-মুস্তাফিজরা। চলতি আসরে দুই ম্যাচ খেলে ফেললেও এখন পর্যন্ত জয়ের দেখা পায়নি রিশভ পন্তের দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।

চেন্নাইয়ের জার্সিতে শুরুটা দুর্দান্ত হয়েছে টাইগার পেসার মুস্তাফিজুর রহমানের। আসরে নিজেদের প্রথম ম্যাচেই বাজিমাত করেন ফিজ। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে নতুন বলে রীতিমতো দুর্বোধ্য হয়ে ওঠেন এই পেসার। নিজের করা প্রথম দুই ওভারেই শিকার করেন ৪ উইকেট। সবমিলিয়ে ৪ ওভারে ২৯ রানের বিনিময়ে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হন এই বাঁ-হাতি পেসার।

পরের ম্যাচেও দুর্দান্ত বোলিং করেছেন কাটার মাস্টার। গুজরাট টাইটান্সের বিপক্ষে ৪ ওভারে খরচ করেছেন মাত্র ৩০ রান। তুলে নিয়েছেন ২ উইকেট। সবমিলিয়ে আসরে ২ ম্যাচে ৬ উইকেট নিয়ে এখন সর্বোচ্চ উইকেটশিকারী বাংলাদেশি এই পেসার।

আইপিএলের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ, মুস্তাফিজদের বাকি ম্যাচ কবে কখন?
কিন্তু এরপরেও চেন্নাইয়ের একাদশে মুস্তাফিজ থাকবেন কি না, এই নিয়ে প্রশ্ন আছে বিস্তর। কারণটা মাথিশা পাথিরানা। গত আইপিএলে পাথিরানা ছিলেন অসাধারণ। শিরোপার প্রশ্নে লঙ্কান এই পেসার ছিলেন ধোনির দলের বড় অস্ত্র। অবশ্য সর্বশেষ ম্যাচে দুই পেসারকে একসঙ্গে দেখা গেছে। তবে এবার মাঠটা চেন্নাইয়ের বাইরে বলেই আবারও মুস্তাফিজের একাদশে থাকা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

দিল্লির বিশাখাপত্তমে এখনও পর্যন্ত চলতি আইপিএলের কোনো ম্যাচ খেলা হয়নি। বিশাখাপত্তমের পিচে প্রচুর রান হতে পারে এবং এখানে ভক্তরা চার-ছক্কার বৃষ্টি দেখতে পারেন। তবে পরবর্তীতে বোলাররা এই পিচ থেকে সেভাবে সাহায্য নাও পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

অন্যদিকে, চেন্নাইয়ের উইকেট ছিল মুস্তাফিজের কাটারের জন্য আদর্শ জায়গা। অবশ্য চেন্নাইয়ের বোলিং পরামর্শক এরিক সিমন্স জানিয়েছেন, দিল্লির উইকেটে ঘাস আছে। পেসারদের জন্য শুরুতে থাকবে সুইংও। ভাইজাগে সন্ধ্যার পর দেখা যেতে পারে শিশিরও। এ ছাড়া দিল্লির বেশ কয়েকজন মূল ব্যাটারই বাঁহাতি—যেমন ডেভিড ওয়ার্নার, পন্ত, অভিষেক পোরেল, অক্ষর প্যাটেল। তাই চেন্নাই একাদশে মঈন আলীর মতো কোনো অফ স্পিনারকে প্রয়োজনীয় মনে করতে পারে।

তবে চেন্নাই সবসময় স্রোতের বিপরীতেই হাঁটতে পছন্দ করে। সমীকরণের জটিল অঙ্ক দূরে রেখে ফর্ম বিবেচনায় নিতে পারে টিম ম্যানেজমেন্ট। সে ক্ষেত্রে একাদশে মুস্তাফিজের নামটাই সবার আগে থাকার কথা! ভারতের সাবেক ক্রিকেটার আকাশ চোপড়াও তার ইউটিউব চ্যানেলে ম্যাচ প্রিভিউতে বলেছেন, চেন্নাইয়ের একাদশে তিনি পরিবর্তন দেখছেন না। আকাশের ‘প্লেয়ার টু ওয়াচ’–এর তালিকাতেও আছেন মুস্তাফিজ।

চেন্নাই সুপার কিংসের সম্ভাব্য একাদশ:
রুতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), রাচিন রবীন্দ্র, আজিঙ্কা রাহানে, ড্যারিল মিচেল, শিবাম দুবে, রবীন্দ্র জাদেজা, সামির রিজভী, এমএস ধোনি (উইকেটরক্ষক), দীপক চাহার, তুষার দেশপান্ডে, মুস্তাফিজুর রহমান/মাথিশা পাথিরানা।

পুঁজিবাজার রিপোর্টে – রা/হা – ৩১ মার্চ ২০২৪।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১