সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে ২১৬ কোটি টাকার লেনদেন

প্রচ্ছদ » কোম্পানি সংবাদ » সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে ২১৬ কোটি টাকার লেনদেন

block-marketপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৮৯টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট ৫ কোটি ৩০ লাখ ৫৭ হাজার ৫০টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ২১৬ কোটি ৪২ লাখ ৩৭ হাজার টাকা।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সপ্তাহজুড়ে সবচেয়ে বেশি অর্থাৎ ৬৪ কোটি ৯৮ লাখ ১৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে বেক্সিমকো ফার্মার।

দ্বিতীয় সর্বোচ্চ ১৭ কোটি ৯ লাখ ৩৫ হাজার টাকার ব্র্যাক ব্যাংকের এবং তৃতীয় সর্বোচ্চ ৯ কোটি ৯৪ লাখ ৪৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে জেনেক্স ইনফোসিসের।

এছাড়া ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে-

অগ্নি সিস্টেমস, বিডি ওয়েল্ডিং, সেন্ট্রাল ফার্মা, সিটি ব্যাংক, কপারটেক, দেশ গার্মেন্টস, দুলামিয়া কটন, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স, ফাইন ফুডস, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ফু-ওয়াং ফুড, জিকিউ বলপেন, আইএফআইসি ব্যাংক, যমুনা অয়েল, কে অ্যান্ড কিউ, লিগ্যাসি ফুটওয়্যার, লাফার্জহোলসিম, এমএল ডাইং, ওরিয়ন ফার্মা, প্যাসিফিক ডেনিমস, ফনিক্স ফাইন্যান্স, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, আরএকে সিরামিক, রেনেটা, এস আলম, সী পার্ল, এসকে ট্রিমস, সোনারবাংলা ইন্স্যুরেন্সের, সাউথইস্ট ব্যাংক, স্কয়ার ফার্মা, এসএস স্টিল, ন্যাশনাল টিউবস, স্ট্যান্ডার্ড ব্যাংক, ইউনাইটেড পাওয়ার, ইয়াকিন পলিমার, অগ্রণী ইন্স্যুরেন্স, বারাকা পাওয়ার, বৃটিশ আমেরিকান ট্যোবাকো, বাংলাদেশ সাবমেরিন কেবল, সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড, কনফিডেন্স সিমেন্ট, জেনারেশন নেক্সট ফ্যাশনস, গ্রামীণফোন, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, এমজেএলবিডি, পাওনিয়ার ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট টেক্সটাইল, রেকিট বেনকিজার, একটিভ ফাইন, রিপাবলিক ইন্স্যুরেন্স, আনোয়ার গ্যালভানাইজিং, প্রাইম ব্যাংক, এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ড, সিলভা ফার্মা, স্ট্যান্ডার্ড সিরামিক, ট্রাস্ট ব্যাংক, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, ওরিয়ন ইনফিউশন, নর্দার্ণ জেনারেল ইন্স্যুরেন্স, নিটল ইন্স্যুরেন্স, এনসিসি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, ম্যারিকো, লিনডে বিডি, জেএমআই সিরিঞ্জ, গ্রীণডেল্টা ইন্স্যুরেন্স, ফারইস্ট নিটিং, সিঙ্গার, ফার কেমিক্যাল, এনভয় টেক্সটাইল, ডাচবাংলা ব্যাংক, ড্যাফোডিল কম্পিউটার্স, বিএসআরএম স্টিল, আর্গন ডেনিমস, বেক্সিমকো, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, বিএসআরএম লিমিটেড, ডিবিএইচ, কোহিনুর কেমিক্যাল, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স, প্রাইম ফাইন্যান্স, সায়হাম কটন, উত্তরা ব্যাংক এবং ইস্টার্ন হাউজিং লিমিটেড।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ২১ আগস্ট, ২০২০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০