সপ্তাহিক লেনদেনের শীর্ষে প্যাসিফিক ডেনিমস

প্রচ্ছদ » Uncategorized » সপ্তাহিক লেনদেনের শীর্ষে প্যাসিফিক ডেনিমস

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে (১৯-২৩ সেপ্টেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহিক লেনদেনের শীর্ষে প্যাসিফিক ডেনিমস। লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৬২টির বা ৪২.৮৬ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে প্যাসিফিক ডেনিমসের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৪.৬০ টাকায়। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১৮.২০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ৩.৬০ টাকা বা ২৪.৬৬ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে প্যাসিফিক ডেনিমস ডিএসইর সাপ্তাহিক টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে সাপ্তাহিক টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ইস্টার্ন ইন্স্যুরেন্সের ২০.৮০ শতাংশ, আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের ১৯.৪৪ শতাংশ, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ১৭.৮৭ শতাংশ, কেডিএস এক্সেসরিজের ১৭.২৫ শতাংশ, ম্যাকসন্স স্পিনিংয়ের ১৬.৪৩ শতাংশ, ইভিন্স টেক্সটাইলের ১৬.৩৮ শতাংশ, কাট্টালি টেক্সটাইলের ১৬.০৩ শতাংশ, আমরা টেকনোলজিসের ১৩.৭৬ শতাংশ এবং রূপালী ইন্স্যুরেন্সের শেয়ার দর ১৩.১৪ শতাংশ বেড়েছে।

 

পুঁজিবাজার রিপোর্ট – আ/ সি/ ২৫ সেপ্টেম্বর , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১