সপ্তাহে দর বাড়ার শীর্ষে অগ্রণী ইন্স্যুরেন্স

প্রচ্ছদ » Breaking News || Slider || কোম্পানি সংবাদ » সপ্তাহে দর বাড়ার শীর্ষে অগ্রণী ইন্স্যুরেন্স

agrani inchপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: সপ্তাহ লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহে টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে উঠে এসেছে অগ্রণী ইন্স্যুরেন্স। সপ্তাহে শেয়ারটির সর্বচ্চ দর বেড়েছে ১৪ দশমিক ১৯ শতাংশ। ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।

তথ্য অনুযায়ী, শেয়ারটি সর্বশেষ ৩৭ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ৬ কোটি ৯৪ লাখ ৩৭ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১ কোটি ৭৩ লাখ ৫৯ হাজার ২৫০ টাকা।

গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে জেএমআই সিরিঞ্জ। সপ্তাহে শেয়ারটির সর্বচ্চ দর বেড়েছে ১২ দশমিক ৭৮ শতাংশ। কোম্পানিটি সর্বশেষ ৩৩৮ টাকা দরে লেনদেন হয়। সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ৩৬ কোটি ১৯ লাখ ৮৬ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৯ কোটি ৪ লাখ ৯৬ হাজার ৫০০ টাকা।

মুন্নু সিরামিকস গেইনারের তৃতীয় স্থানে রয়েছে। সপ্তাহে শেয়ারটির সর্বচ্চ দর বেড়েছে ১২ দশমিক ২০ শতাংশ। কোম্পানিটি সর্বশেষ ৩৩১ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়। সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ৬১ কোটি ৩৪ লাখ ৩ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১৫ কোটি ৩৩ লাখ ৫০ হাজার ৭৫০ টাকা।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- কে এন্ড কিউ, গ্লোডেন হার্ভেস্ট এগ্রো, আইসিবি এমপ্লোয়েজ প্রভিডেন্ট মিউচুয়াল ফান্ড ওয়ান: স্কীম ওয়ান, বাংলাদেশ সাবমেরিন কেবল, লিগ্যাসি ফুটওয়্যার, সোনার বাংলা ইন্স্যুরেন্স ও এটলাস বাংলাদেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১