সপ্তাহে লেনদেনের শীর্ষে ফরচুন সু’জ
প্রচ্ছদ » Uncategorized » সপ্তাহে লেনদেনের শীর্ষে ফরচুন সু’জ
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: সপ্তাহ লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের লেনদেনের শীর্ষে উঠে এসেছে ফরচুন সু’জ। সপ্তাহজুড়ে কোম্পানিটির ২ কোটি ১১ লাখ ৪ হাজার ২০০টি শেয়ার লেনদেন হয়েছে । যার বাজার মূল্য ৭৬ কোটি ৪৮ লাখ ১ হাজার টাকা। ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে মুন্নু সিরামিক। কোম্পানিটির ২৪ লাখ ৩৪ হাজার ৬৯৯ টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৬৮ কোটি ৬৮ লাখ ৫৩ হাজার টাকা।
বাংলাদেশ সাবমেরিন কেবল তালিকার তৃতীয় স্থানে রয়েছে । কোম্পানিটির ৩৯ লাখ ১৮ হাজার ৩৮৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৬৪ কোটি ৪২ লাখ ৬৫ হাজার টাকা।
তালিকার চতুর্থ স্থানে রয়েছে ইউনাইটেড পাওয়ার। কোম্পানিটির ১৪ লাখ ৭২ হাজার ৫৯৮ টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৪৭ কোটি ৯৬ লাখ ৮৫ হাজার টাকা।
এস্কয়ার নিট কম্পোজিট তালিকার পঞ্চম স্থানে রয়েছে । কোম্পানিটির ৫৭ লাখ ৪৭ হাজার ৩৮৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২৪ কোটি ৫৯ লাখ ১১ হাজার টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- স্কয়ার ফার্মাসিউটিক্যালস, মুন্নু জুট স্ট্যাফলার্স, গ্রামীণ ফোন, সুহৃদ ইন্ডাস্ট্রিজ ও ব্র্যাক ব্যাংক।








