সবক্ষেত্রে নারীর অংশগ্রহণ নিশ্চিত না হলে সার্বিক উন্নয়ন সম্ভব নয়

প্রচ্ছদ » Uncategorized » সবক্ষেত্রে নারীর অংশগ্রহণ নিশ্চিত না হলে সার্বিক উন্নয়ন সম্ভব নয়

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে নারী-পুরুষ সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ। তিনি বলেন, প্রতিটি ক্ষেত্রে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে না পারলে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়।

মঙ্গলবার (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দেওয়া বাণীতে তিনি এসব কথা বলেন।

বিরোধীদলীয় নেতা বলেন, সাম্প্রতিক বছরগুলোতে অর্থনৈতিকভাবে বাংলাদেশের অনেক অগ্রগতি হয়েছে। অগ্রগতি হয়েছে শিক্ষা, স্বাস্থ্য ও নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন সামাজিক সূচকে। যে হারে নারীর অগ্রগতি হয়েছে সে হারে কমেনি নারীর প্রতি সহিংসতা। নারীর প্রতি সহিংসতা রোধে সামাজিকভাবে সমবেত সোচ্চার হতে সবার প্রতি আহ্বান জানান তিনি।

এদিনে বিরোধীদলীয় নেতা প্রত্যাশা করেন, নারীর নিরাপত্তা, মর্যাদা ও ক্ষমতায়নের মাধ্যমে বাংলাদেশ একটি আধুনিক, কল্যাণমুখী ও কার্যকর রাষ্ট্রে পরিণত হবে।

 

পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ০৮ মার্চ , ২০২২।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১