সমতা লেদারের পর্ষদ সভা ২১ জুন
প্রচ্ছদ » Breaking News || Slider || বাজার বিশ্লেষন » সমতা লেদারের পর্ষদ সভা ২১ জুনপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সমতা লেদার কমপ্লেক্স লিমিটেডের পর্ষদ সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির পর্ষদ সভা ২১ জুন, বিকাল ৫টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
সভায় কোম্পানিটির ৩১ মার্চ,২০২৩ সমাপ্ত প্রান্তিকের সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সদস্যরা এই প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
পুঁজিবাজার রিপোর্টে – রা/হা – ১৯ জুন ২০২৩।








