সময় ক্ষেপণের কারণেই পুঁজিবাজারে আসছে না অনেক কোম্পানি

প্রচ্ছদ » Uncategorized » সময় ক্ষেপণের কারণেই পুঁজিবাজারে আসছে না অনেক কোম্পানি

Cap expo Seminerপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: আমাদের দেশের শিল্প খাত ব্যাংক ভিত্তিক অর্থনীতির ওপর নির্ভরশীল। যখনই কোনো উদ্যোক্তার টাকার প্রয়োজন হয় তখন তারা সবার আগে ব্যাংকের কাছে যায়। সময়ক্ষেপন সহ তার বিশেষ কিছু কারণও রয়েছে। তবে স্বল্প মেয়াদী আমানত সংগ্রহ করে দীর্ঘমেয়াদী বিনিয়োগ করা ব্যাংকিংসহ অর্থনীতির জন্য খুবই বিপদজনক। তাই দেশর চলমান মেগা প্রকল্পগুলোর জন্য পুঁজিবাজারমুখী করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের স্টিল এবং সিমেন্ট খাতের প্রধান নির্বাহী ও বিশেষজ্ঞরা।

অর্থসূচক ক্যাপিটাল মার্কেট এক্সপো-২০১৯ উপলক্ষ্যে আয়োজিত ‘পুঁজিবাজারের অবকাঠামো খাতের কোম্পানি: সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক এক সেমিনারে এসব কথা বলেছেন এই খাতের শীর্ষ নির্বাহী ও বিশেষজ্ঞরা। আজ শনিবার সকালে রাজধানীর শিল্পকলা একাডেমিরে জাতীয় চিত্রশালা ভবনে এই সেমিনারটি অনুষ্ঠিত হয়।

উল্লেখ, দেশে ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি বিষয়ক প্রথম অনলাইন পত্রিকা অর্থসূচক তিনদিনব্যাপী এই এক্সপোর আয়োজন করেছে। গত বৃহস্পতিবার এক্সপোটি শুরু হয়েছে, যা আজ রাত ৮টা পর্যন্ত চলবে।

আজকের প্রথম সেমিনারটিতে সভাপতি ছিলেন দি ডেইলি স্টারের বিজনেস এডিটর সাজ্জাদুর রহমান। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইউনাইটেড সিকিউরিটিজের পরিচালক মাহফুজুর রহমান। আলোচনায় অংশগ্রহণ করেন ক্রাউন সিমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা মাসুদ খান, এআইবিএল ক্যাপিটাল মার্কেট সার্ভিসেসের পরিচালক মো. রেজাউর রহমান, জিপিএইচ ইস্পাতের নির্বাহী পরিচালক আবু বকর সিদ্দিক এফসিএমএ ও বসুন্ধরা গ্রুপের গ্রুপ কোম্পানি সেক্রেটারি নাসিমুল হাই।

এবিষয়ে আল আরাফা ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক রেজাউর রহমান বলেন, বাংলাদেশে যত কোম্পানি আছে তার মধ্যে খুব কম সংখ্যকই পুঁজিবাজারে তালিকাভুক্ত। অজ্ঞতা, সামান্য ট্যাক্স সুবিধা না নেওয়ার প্রবণতা এবং সিদ্ধান্ত গ্রহণে স্বাধীনতা হারাবার আশঙ্কায় কোম্পানিগুলো তালিকাভুক্ত হয় না। এছাড়া তালিকাভুক্তির প্রক্রিয়া বাস্তবায়নের ঝামেলা এড়াতে অনেকেই লিস্টেড হতে চান না।

তিনি বলেন, পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলন করে কোম্পানি সম্প্রসারণের জন্য যে ধরনের ঝামেলা পোহাতে হয় ব্যাংক থেকে ঋণ নিলে সেরকম কোনো ঝামেলা নেই। একারণেই উদ্যোক্তারা বেশি বেশি ব্যাংকের দিকে ছোটে।
পুঁজিবাজার সংশ্লিষ্ট আইন পরিপালন করতে পারবে না বলেই অনেক কোম্পানি তালিকাভুক্ত হতে চায় না বলে মন্তব্য করেছেন ক্রাউন সিমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা মাসুদ খান। এছাড়া বার্ষিক সাধারণ সভায় (এজিএম) সাধারণ বিনিয়োগকারীদের অনিয়ন্ত্রিত আচরণের ভয়েও পুঁজিবাজার থেকে দূরে অনেক ভালো ভালো কোম্পানি।

বসুন্ধরা গ্রুপের কোম্পানি সেক্রেটারি নাসিমুল হাই বলেন, কোনো কোম্পানি যখন তালিকাভুক্ত হওয়ার সিদ্ধান্ত নেয় তারপর থেকে প্রক্রিয়া বাস্তবায়ন হতে তিন বছর সময় লেগে যায়। কিন্তু এই সময়টাতে উদ্যোক্তা প্রতিষ্ঠান বসে থাকতে পারে না। যে কোনোভাবে তার কোম্পানি চালাতে হয়। তখন বাধ্য হয়েই একজন উদ্যোক্তা ব্যাংক থেকে ঋণ নিতে হয়।

এবিষয়ে ইউনাইটেড সিকিউরিটিসের পরিচালক মাহফুজুর রহমান বলেন, পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর কর্পোরেট ট্যাক্সের হার ২৫ শতাংশ। অন্যদিকে পুঁজিবাজারের বাইরের কোম্পানিগুলোকে এই ট্যাক্স দিতে হয় ৩৫ শতাংশ। মাত্র ১০ শতাংশ ট্যাক্স অব্যাহতি যথেষ্ট মনে করেন না অনেকে। এছাড়া তালিকাভুক্ত হলে রেগুলেটরদের নির্দেশনায় আসার ব্যাপারে অনিহা রয়েছে পুঁজিবাজারের বাইরের ভালো ভালো কোম্পানিগুলোর।

সূত্র: অর্থসূচক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০