সমাপ্ত সপ্তাহে লুজারের শীর্ষে মেঘনা কনডেন্সড মিল্ক

প্রচ্ছদ » Uncategorized » সমাপ্ত সপ্তাহে লুজারের শীর্ষে মেঘনা কনডেন্সড মিল্ক

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সমাপ্ত সপ্তাহে টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে মেঘনা কনডেন্সড মিল্ক লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ২০.৮৯ শতাংশ।

ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।

তথ্য অনুযায়ী, সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ৩ কোটি ৩২ লাখ ৩৩ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৬৬ লাখ ৪৬ হাজার টাকা।

লুজারের দ্বিতীয় স্থানে রয়েছে মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ১৭.৮৩ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৩ কোটি ৭৬ লাখ ১৩ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৭৫ লাখ ২২ হাজার টাকা।

মেট্রো স্পিনিং লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে। গত সপ্তাহে শেয়ারটি সর্বোচ্চ দর কমেছে ১০.৩৮ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৩৭ কোটি ৬৮ লাখ ৫৬ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৭ কোটি ৫৩ লাখ ৭১ হাজার টাকা।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- মিথুন নিটিং অ্যান্ড ডাইং, এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ড, সাউথবাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক, এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ড, ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ, এশিয়া ইন্স্যুরেন্স ও এসইএমএল লেকচার ইক্যুয়িটি ম্যানেজমেন্ট ফান্ড।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ১১ সেপ্টেম্বর , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১