সম্পদের তথ্য গোপন : মওদুদের বিরুদ্ধে মামলা চলবে

প্রচ্ছদ » Uncategorized » সম্পদের তথ্য গোপন : মওদুদের বিরুদ্ধে মামলা চলবে

moududপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলার কার্যক্রম স্থগিত চেয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের আবেদন সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। ফলে নিম্ন (বিচারিক) আদালতে মামলার কার্যক্রম চলতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

মওদুদের আবেদনের শুনানি নিয়ে সোমবার হাইকোর্টের বিচারপতি ওবায়দুল হাসান ও এসএম কুদ্দুস জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ তা খারিজ করে দেন।

আদালতে আজ ব্যারিস্টার মওদুদ আহমদ নিজেই শুনানি করেন। তাকে সহযোগিতা করেন ব্যারিস্টার আবদুল্লাহ আল মাহমুদ মাসুদ। দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান।

পরে খুরশীদ আলম খান জানান, এ মামলা ঢাকার ৬ নম্বর বিশেষ জজ আদালতে সাক্ষ্য গ্রহণ পর্যায়ে রয়েছে। অনেক সাক্ষীর সাক্ষ্যও নেয়া হয়েছে। এর মধ্যে ৩১ মার্চ ওনার (মওদুদ আহমদ) একটি পিটিশনের অনুলিপি পেয়েছি। যেখানে তিনি বলেছেন- হাইকোর্টে তার ফিনান্সিয়াল বিষয়ে মামলা আছে। সেগুলো নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এ মামলার কার্যক্রম বন্ধ রাখতে। গত ৪ মার্চ বিচারিক আদালত এ আবেদন নাকচ করলে তিনি হাইকোর্টে আবেদন করেছিলেন। যেটি সোমবার সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। ফলে এ মামলার কার্যক্রম চলমানই থাকছে।

জ্ঞাত আয়বহির্ভূত ৭ কোটি ৩৮ লাখ ৪৮ হাজার ২৮৭ টাকার সম্পদ অর্জন এবং ৪ কোটি ৪০ লাখ ৩৭ হাজার ৩৭৫ টাকার তথ্য গোপনের অভিযোগে মওদুদ আহমদের বিরুদ্ধে ২০০৭ সালের ১৬ সেপ্টেম্বর গুলশান থানায় মামলা করে দুদক। এ মামলায় গেল বছরের ২১ জুন মওদুদ আহমদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১