সরকারি আটা খোলাবাজারে বিক্রি র্যাবের অভিযান
প্রচ্ছদ » Uncategorized » সরকারি আটা খোলাবাজারে বিক্রি র্যাবের অভিযানপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : রাজধানীর কামরাঙ্গীরচরে সরকারি আটা প্যাকেটজাত করে খোলাবাজারে বিক্রির অভিযোগে একটি গোডাউনে অভিযান চালাচ্ছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। অভিযানের নেতৃত্ব দিচ্ছেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম।
বুধবার (১৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে তিনটা থেকে অভিযান শুরু হয় বলে জানান র্যাব-১০ এর কোম্পানি কমান্ডার (সিপিসি-৩) মেজর আনিসুজ্জামান।
তিনি বলেন, কামরাঙ্গীরচরে একটি গোডাউনে সরকারি আটা প্যাকেটজাত করে খোলাবাজারে বিক্রির অভিযোগে অভিযান চালানো হচ্ছে। অভিযানে এখন পর্যন্ত কিছু আটা জব্দ করা হয়েছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।
পুঁজিবাজার রিপোর্ট. আ/সি/ ১৫ সেপ্টেম্বর , ২০২১।








