সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীর নির্ধারিত কোটা এখনও খালি!

প্রচ্ছদ » Uncategorized » সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীর নির্ধারিত কোটা এখনও খালি!

hajjপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের নির্ধারিত কোটা এখনও খালি রয়েছে। হজ পালনে আগ্রহী ব্যক্তিরা এখনও প্রাক-নিবন্ধন ও নিবন্ধন করে হজ পালনের সুযোগ গ্রহণ করতে পারবেন।

মঙ্গলবার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ আনোয়ার হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

২০১৯ সালের সরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের প্রাক-নিবন্ধনের ক্রমিক ২২৭৬৫ হতে পরবর্তী প্রাক-নিবন্ধিত ক্রমিক নম্বরধারী ব্যক্তিদের আগামী ২১ মার্চ পর্যন্ত নিবন্ধনের জন্য সময় নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে যথাসময়ে পাসপোর্ট ভেরিফিকেশনের সুবিধার্থে হজের নিবন্ধন করতে ইচ্ছুক হজযাত্রীদের আগামী ২০ মার্চের আগেই সংশ্লিষ্ট নিবন্ধন কেন্দ্রে প্রাক-নিবন্ধন সনদসহ পাসপোর্ট দাখিল করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

এছাড়া ইতিপূর্বে আহ্বানকৃত সরকারি ব্যবস্থাপনার প্রাক-নিবন্ধিত ২২৭৬৪ ক্রমিকের মধ্যে যারা কোনো কারণে নিবন্ধন করতে পারেননি অথচ তারা এ বছর হজ পালনে আগ্রহী, তাদেরকে পরিচালক, হজ অফিস, ঢাকা বরাবর লিখিত আবেদন prp@hajj.gov.bd; morahajsection@gmail.com ই-মেইলে অবহিতকরণ অথবা ০৯৬০২৬৬৬৭০৭ নম্বরে ফোন করে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০