সরকারের পক্ষে শেয়ার ইস্যু করবে বিএসসিসিএল

প্রচ্ছদ » Uncategorized » সরকারের পক্ষে শেয়ার ইস্যু করবে বিএসসিসিএল

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানির পরিচালনা পর্ষদ সরকারের পক্ষে শেয়ার ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে।

বুধবার (২৯ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটি সরকারের পক্ষে ১ কোটি ৪৮ লাখ ৬৯ হাজার ৩৭টি শেয়ার ইস্যু করবে। তবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এবং অন্যান্য কর্তৃপক্ষের অনুমোদনের পর এই শেয়ার ইস্যু করবে কোম্পানিটি।

এজন্য কোম্পানিটি সরকারের কাছ থেকে মোট ১৬৬ কোটি টাকা পেয়েছে। এর মধ্যে ২০১৫-১৬ অর্থবছরে ১৪০ কোটি এবং ২০১৬-১৭ অর্থবছরে ২৬ কোটি টাকা পেয়েছে।

পুঁজিবাজার রিপোর্ট – আ/সি/ ২৯ ডিসেম্বর , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১