পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: শরীরচর্চা যাদের কাছে সময়সাপেক্ষ বিষয়। অফিস, বাড়ি সব সামলে শরীরের যত্ন নেওয়ার জন্য সময় থাকে না। তাদের জন্য ব্যায়াম করার সময় বের করা সত্যিই কঠিন। এমন সমস্যা যাদের তারা ৩ উপায়ে দ্রুতই ওজন কমাতে পারেন।

পুশ আপ:
হাত, পা এবং কাঁধের পেশি মজবুত করার জন্য পুশ-আপ জরুরি। প্রথমে মাটিতে উপুড় হয়ে শুয়ে পড়ুন। এ বার হাত এবং পায়ের পাতার উপর ভর দিয়ে মাটি থেকে পুরো শরীরকে তুলে রাখুন। এ বার ৯০ ডিগ্রি কোণে কনুই ভেঙে ধীরে ধীরে পুরো দেহটি মাটির কাছাকাছি নিয়ে আসুন, আবার উপরে তুলুন।

স্কোয়াট:
পেট এবং দেহের নিম্নাংশ সুঠাম করতে এই ব্যায়ামের কোনও বিকল্প নেই। প্রথমে টান টান হয়ে দাঁড়ান। দুই পায়ের মাঝের ব্যবধান যেন কাঁধের সমান হয়। এ বার হাঁটু ভাঁজ করে, উরুর উপর অর্ধেকটা বসুন, আবার উঠুন।

বাইসাইকেল ক্রাঞ্চ:
তলপেট এবং উরুর পেশি মজবুত করতে বাইসাইকেল ক্রাঞ্চ অব্যর্থ। এই ব্যায়াম করার জন্য প্রথমে মাটিতে শুয়ে পড়ুন। এ বার দুই হাত মাথার উপর রাখুন। পিঠ থেকে দেহের উপরের অংশ মাটি থেকে খানিকটা তুলে রাখুন। এ বার উরু থেকে পা দুটিকেও মাটি থেকে বেশ কিছুটা তুলে সাইকেল চালানোর ভঙ্গিতে নাড়াতে থাকুন।

পুঁজিবাজার রিপোর্টে – রা/হা – ২২ মার্চ ২০২৪।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১