সাতকানিয়ায় অস্ত্রসহ ভাড়াটে শুটার গ্রেফতার

প্রচ্ছদ » Uncategorized » সাতকানিয়ায় অস্ত্রসহ ভাড়াটে শুটার গ্রেফতার

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : চট্টগ্রামের সাতকানিয়া এলাকা থেকে মিজানুর রহমান (২৬) নামের এক ভাড়াটে শুটারকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শনিবার (১৬ এপ্রিল) ভোরে সাতকানিয়া থানাধীন নলুয়া ইউনিয়নের পূর্ব গাটিয়াডাঙ্গা মালিক বাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এসময় তার কাছ থেকে একটি ওয়ান শুটারগান ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করে র‌্যাব। গ্রেফতার মিজানুর পূর্ব গাটিয়াডাঙ্গা এলাকার কবির আহম্মদের ছেলে।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাতকানিয়া থানাধীন পূর্ব গাটিয়াডাঙ্গা এলাকা থেকে অস্ত্রধারী সন্ত্রাসী মিজানুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে ১০ রাউন্ড গুলিসহ একটি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়েছে।

র‌্যাবের এ কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে গ্রেফতার মিজানুর চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকায় অস্ত্র কেনাবেচাসহ বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করার কথা স্বীকার করেছে। এছাড়া অস্ত্রের ভয় দেখিয়ে সাতকানিয়ায় চাঁদাবাজি ও ছিনতাই করতো সে।

পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ১৬ এপ্রিল , ২০২২।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১