সাতকানিয়ায় নির্বাচনী সহিংসতায় আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ৮

প্রচ্ছদ » Breaking News || Slider || জাতীয় || শিক্ষা » সাতকানিয়ায় নির্বাচনী সহিংসতায় আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ৮

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : চট্টগ্রামের সাতকানিয়ার খাগড়িয়া ইউনিয়নে নির্বাচনী সহিংসতার ঘটনায় ৮ জনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) রাতে বান্দরবান, চট্টগ্রাম ও ঢাকায় পরিচালিত পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়েছে।

এ সময় তাদের কাছ থেকে সহিংসতায় ব্যবহৃত ৫টি আগ্নেয়াস্ত্র ও ৪২ রাউন্ড গুলিসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সকালে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক আ ন ম ইমরান খান জানান, গতকাল সোমবার রাতে অভিযান চালিয়ে সাতকানিয়ায় সহিংসতার ঘটনায় ৮ জনকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে।

আজ দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

 

পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ১৫ ফেব্রুয়ারী , ২০২২।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০