সাতক্ষীরায় করোনায় ৯ জনের মৃত্যু

প্রচ্ছদ » Uncategorized » সাতক্ষীরায় করোনায় ৯ জনের মৃত্যু

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। রোববার (২৫ জুলাই) সকালে জেলা করোনা বিষয়ক তথ্য কর্মকর্তা ডা. জয়ন্ত কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, মৃতদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে একজন ও করোনা উপসর্গে বাকি ৮ জনের মৃত্যু হয়েছে। মৃতদের সবাই সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

ডা. জয়ন্ত কুমার সরকার বলেন, জেলায় এখন পর্যন্ত পাঁচ হাজার ১৬৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ৩ হাজার ৯১৯ জন। করোনায় আক্রান্ত হয়ে ৮৩ জন ও উপসর্গ নিয়ে মারা গেছেন ৫১১ জন।

তিনি আরও বলেন জেলায় বর্তমানে করোনা রোগী রয়েছে ১ হাজার ১৬৭ জন। এর মধ্যে হাসপাতালে ভর্তি করোনা রোগীর সংখ্যা ৩১ জন। ভর্তি রোগীর মধ্যে সরকারি হাসপাতালে ২৬ জন ও বেসরকারি হাসপাতালে পাঁচজন রয়েছেন। বাকিরা বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন।

 

পুঁজিবাজার রিপোর্ট. আ/ব/সি/ ২৫ জুলাই , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০