সাতক্ষীরায় গাছে বেঁধে গৃহবধূকে নির্যাতন, আটক ৪

প্রচ্ছদ » Uncategorized » সাতক্ষীরায় গাছে বেঁধে গৃহবধূকে নির্যাতন, আটক ৪

sat-smসাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা সদরের ভাড়খালি গ্রামের নিমতলা এলাকায় গাছে বেঁধে এক গৃহবধূকে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার (১৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে।

নির্যাতনের শিকার গৃহবধূ ছালেহা বেগম (৫০) ভাড়খালি গ্রামের জাহাবক্স সরদারের স্ত্রী।

প্রত্যক্ষদর্শী ভাড়খালি গ্রামের আবুল হোসেন জানান, পূর্বশত্রুতার জের ধরে প্রতিবেশী আব্দুর রহমান, তার ভাই মুজিবর রহমান ও আজিবর রহমান ছালেহা বেগমকে আটক করে। এরপর তাদের বাড়ির উঠানে আমগাছের সঙ্গে বেঁধে বিবস্ত্র করে নির্যাতন করে। পরে গ্রামবাসী থানা পুলিশে খবর দেয়।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান ঘটনাস্থলে গিয়ে গৃহবধূকে উদ্ধারের ব্যবস্থা করেন। তিনি বলেন, ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০