সাতক্ষীরায় স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

প্রচ্ছদ » Uncategorized » সাতক্ষীরায় স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার কলারোয়া উপজেলার দেয়াড়া গ্রামে স্ত্রী তহমিনা খাতুনকে হত্যার পর অনুশোচনায় তার কবরের পাশে বিষপানে আত্মহত্যা করেছেন স্বামী মনিরুল ইসলাম।

শনিবার(০৩ জুন) ভোরে এ ঘটনা ঘটে। নিহত মনিরুল ইসলামের বাড়ি যশোর জেলার ঝিকরগাছা থানার রাজবাড়ি গ্রামে।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, শনিবার ভোরে স্ত্রী তহমিনা খাতুনের কবরের পাশে গিয়ে অনুশোচনায় বিষপান করেন মনিরুল। কবরস্থানে তার আত্মচিৎকার শুনে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ তাকে উদ্ধার করে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে, বৃহস্পতিবার(০১ জুন) ভোররাতে দেয়াড়া গ্রামে শ্বশুরবাড়িতে স্ত্রী তহমিনাকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায় স্বামী মনিরুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১