সাতক্ষীরায় ১০ জনের মৃত্যু, শনাক্ত ৭৭
প্রচ্ছদ » Breaking News || Slider || জাতীয় » সাতক্ষীরায় ১০ জনের মৃত্যু, শনাক্ত ৭৭পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : করোনা উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ১০ জনের মৃত্যু হয়েছে।
এ নিয়ে জেলাটিতে করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করলেন ৩৯৫ জন। এছাড়া আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৬ জন।
একই সময়ে জেলায় ২৮৩ জনের নমুনা পরীক্ষা করে ৭৭ জনের শরীরে করোনা শনাক্ত করা হয়েছে।
এ তথ্য নিশ্চিত করে সাতক্ষীরা হাসপাতালের করোনা ইউনিটের প্রধান ডা. মানস কুমার মণ্ডল বলেন, বর্তমানে সাতক্ষীরা হাসপাতালে ২৭৬ জন চিকিৎসাধীন। এদের মধ্যে ২৬ জনের করোনা পজিটিভ। অন্যরা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন।
পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ০৮ জুলাই , ২০২১।








