সাত কলেজের ‘কলেজ ও বিষয়’ মনোনয়নের চূড়ান্ত ফল প্রকাশ

প্রচ্ছদ » আর্ন্তজাতিক » সাত কলেজের ‘কলেজ ও বিষয়’ মনোনয়নের চূড়ান্ত ফল প্রকাশ

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের অনার্স ২০২১-২২ শিক্ষাবর্ষের ‘কলেজ ও বিষয়’ পছন্দের চূড়ান্ত এবং সর্বশেষ (৩য় মনোনয়ন) তালিকা প্রকাশ করা হয়েছে।

রোববার (১৬ অক্টোবর) রাত ১০টা ২০ মিনিটে ঢাবির অধিভুক্ত কলেজ সমূহের জন্য নির্ধারিত ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়।

এ তালিকায় আসন খালি থাকা সাপেক্ষে প্রায় আড়াই হাজার শিক্ষার্থী নতুন করে মনোনীত হয়েছেন। শিক্ষার্থীরা ওয়েবসাইটে প্রবেশের পর অ্যাডমিশন অপশনে ক্লিক করে উচ্চ মাধ্যমিকের রোল নম্বর, উচ্চ মাধ্যমিক বোর্ড বা সমমানের প্রতিষ্ঠান, পাসের সন এবং মাধ্যমিক রোল দিয়ে লগ ইন করে মনোনীত কলেজ এবং বিষয় দেখতে পারবেন।

এর আগে গত ২৮ সেপ্টেম্বর ১ম মনোনয়ন তালিকা ও ৮ অক্টোবর ২য় মনোনয়ন তালিকা প্রকাশ করা হয়। এসব তালিকায় মনোনীত হওয়া শিক্ষার্থীরা ভর্তির জন্য ১ম কিস্তিতে টাকা জমা দিয়ে আসন নিশ্চিত করেছেন। শিক্ষার্থীদের জমা দেওয়া এই টাকা অগ্রিম হিসেবে গণ্য করে চূড়ান্তভাবে মনোনীত কলেজের নির্ধারিত ফির সঙ্গে সমন্বয় করা হবে। মনোনয়ন তালিকায় স্থান পাওয়ার পরও যারা নির্ধারিত তারিখের মধ্যে টাকা অনলাইনে জমা দেননি সেসব শিক্ষার্থীর আসন শূন্য ঘোষণা করে মেধা ক্রম অনুযায়ী কলেজ ও বিষয় মনোনয়ন দেওয়া হয়েছে। আজকের মনোনয়নটিও ২য় বার মনোনীত শিক্ষার্থীদের মধ্যে যারা টাকা জমা দেয়নি তাদের আসনের বিপরীতে দেওয়া হয়েছে।

ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক এবং ঢাবির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান বলেন, সাত কলেজের চূড়ান্ত মনোনয়ন তালিকা আজ প্রকাশ করা হয়েছে। এর মধ্য দিয়ে এবছরের জন্য সাত কলেজের ভর্তি পরীক্ষা ও ফল প্রকাশ কার্যক্রম শেষ হলো। আগামী ১৮ অক্টোবর (মঙ্গলবার) থেকেই নতুন এই শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে। শিক্ষার্থীদের ২৫ অক্টোবরের মধ্যে মনোনীত কলেজে সশরীরে উপস্থিত হয়ে সকল শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া শেষ করতে হবে।

এর আগে, গত ১২ আগস্ট বিজ্ঞান অনুষদ, ১৯ আগস্ট কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ এবং ২৬ আগস্ট বাণিজ্য অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এসব পরীক্ষায় উত্তীর্ণ ও মেধা তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীরাই পরবর্তীতে কলেজ ও বিষয় পছন্দ ফরম পূরণের সুযোগ পেয়েছেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এ বছর অধিভুক্ত এই সাতটি কলেজে স্নাতক শ্রেণিতে মোট আসন রয়েছে ২১ হাজার ৫১৩টি। যার মধ্যে বিজ্ঞান ইউনিটের বিভাগগুলোতে মোট আসন সংখ্যা— ৬৫০০টি, বাণিজ্য ইউনিটের বিভাগগুলোতে মোট আসন সংখ্যা— ৫৩১০টি এবং কলা ও সমাজবিজ্ঞান ইউনিটের বিভাগগুলোতে মোট আসন সংখ্যা— ৯৭০৩টি।

পুঁজিবাজার রিপোর্ট – শা/রি/ ১৭ অক্টোবর , ২০২২।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০