সাপ্তাহিক গেইনারের শীর্ষে এনআরবিসি ব্যাংক

প্রচ্ছদ » Uncategorized » সাপ্তাহিক গেইনারের শীর্ষে এনআরবিসি ব্যাংক

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ৪২.৮৬ শতাংশ বেড়েছে।

ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।

আলোচ্য সপ্তাহে শেয়ারটি সর্বমোট ১১৯ কোটি ২২ লাখ ৫৬ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২৩ কোটি ৮৪ লাখ ৫১ হাজার টাকা।

গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে জেনেক্স ইনফোসিস লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ৩৮ দশমিক ৯৪ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ১৩১ কোটি ৪ লাখ ৬৫ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২৬ কোটি ২০ লাখ ৯৩ হাজার টাকা।

প্রাইম ব্যাংক গেইনারের তৃতীয় স্থানে রয়েছে। সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ২২ দশমিক ৩৪ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ২৫৫ কোটি ২ লাখ ৪ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৫১ কোটি ৪০ হাজার টাকা।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ইনডেক্স অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ, প্রভাতি ইন্স্যুরেন্স, এনসিসি ব্যাংক, সুহুদ ইন্ডাস্ট্রিজ, রিং শাইন টেক্সটাইল, প্রিমিয়ার লিজিং ও ওয়ান ব্যাংক লিমিটেড।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ২২ মে , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০