সাপ্তাহিক গেইনারের শীর্ষে প্রভাতি ইন্সুরেন্স
প্রচ্ছদ » Uncategorized » সাপ্তাহিক গেইনারের শীর্ষে প্রভাতি ইন্সুরেন্স
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক টপটেন গেইনারের শীর্ষে উঠে এসেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি প্রভাতি ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, গত সপ্তাহে কোম্পানিটির দর বেড়েছে ৪১.৩০ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৫৬ কোটি ৮৯ লাখ ২৯ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১১ কোটি ৩৭ লাখ ৮৫ হাজার ৮০০ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা নিটল ইন্সুরেন্সের দর বেড়েছে ৩১.৫৯ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৬৬ কোটি ২৭ লাখ ৭৮ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১৩ কোটি ২৫ লাখ ৫৫ হাজার ৬০০ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্সুরেন্সের দর বেড়েছে ২৫.৪৪ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৫০ কোটি ৮৯ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১০ কোটি ১৭ হাজার ৮০০ টাকা।
তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে– এশিয়া ইন্সুরেন্সের ২৫.৩১ শতাংশ, জনতা ইন্সুরেন্সের ২৩.০৪ শতাংশ, পিপলস ইন্সুরেন্সের ২২.৭৩ শতাংশ, গ্লোবাল ইন্সুরেন্সের ২২.৬৪ শতাংশ, মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজের ২২.১৬ শতাংশ, সিটি ব্যাংকের ১৮.১৮ শতাংশ এবং রিপাবলিক ইন্সুরেন্সের শেয়ার দর ১৮.১৮ শতাংশ বেড়েছে।
পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ১৯ সেপ্টেম্বর , ২০২০।








