সাপ্তাহিক দর বাড়ার শীর্ষে বিডি ল্যাম্পস
প্রচ্ছদ » Uncategorized » সাপ্তাহিক দর বাড়ার শীর্ষে বিডি ল্যাম্পসপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে বাংলদেশ ল্যাম্পস (বিডি ল্যাম্পস) লিমিটেড। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ৩৮.৫৫ শতাংশ বেড়েছে।
ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।
আলোচ্য সপ্তাহে শেয়ারটি সর্বমোট ২৪ কোটি ৭১ লাখ ৪৯ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৪ কোটি ৯৪ লাখ ২৯ হাজার টাকা।
গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে অ্যারামিট লিমিটেড ।গত সপ্তাহে শেয়ারটির সর্বচ্চ দর বেড়েছে ১৮ দশমিক ০৮ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ২ কোটি ২৮ লাখ ৫৭ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৪৫ লাখ ৭১ হাজার টাকা।
বঙ্গজ গেইনারের তৃতীয় স্থানে রয়েছে। সপ্তাহে শেয়ারটির সর্বচ্চ দর বেড়েছে ১৪ দশমিক ৬৩ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৫ কোটি ৫৪ লাখ ৭ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১ কোটি ১০ লাখ ৮১ হাজার টাকা।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- অ্যাপেক্স ফুডস, আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচ্যুয়াল ফান্ড, এসিআই ফরমুলেশনস, ফার্মা এইডস, স্যালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ, এডিএন টেলিকম ও সাফকো স্পিনিং মিলস লিমিটেড।
পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ২১ নবেম্বর , ২০২০।








