সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ১৩ খাতে

প্রচ্ছদ » সারাদেশ » সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ১৩ খাতে

dseপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর (রিটার্ন) বেড়েছে ১৩ খাতে। অন্যদিকে দর কমেছে বাকী ৭ খাতে। লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে কাগজ খাতে। এই খাতে ৫.৮৭ শতাংশ দর বেড়েছে। এরপরে ভ্রমণ-অবকাশ খাতে ৫.১১ শতাংশ দর বেড়েছে।

অন্য খাতগুলোর মধ্যে সিমেন্ট খাতে ২ দশমিক ৭১ শতাংশ, সিরামিক খাতে ২.১১ শতাংশ, প্রকৌশল খাতে ২.৭৫ শতাংশ, জ্বালানি-বিদ্যুৎ খাতে ৪.০২ শতাংশ, জীবন বিমা খাতে ১.৫৬ শতাংশ, আইটি খাতে দশমিক ৪৯ শতাংশ, পাট খাতে ১.৯৮ শতাংশ, ওষুধ খাতে দশমিক ৩৯ শতাংশ, ট্যানারি খাতে দশমিক ৬৭ শতাংশ দর বেড়েছে।

এদিকে দর কমেছে বাকী ৮ খাতে। সবচেয়ে বেশি দর কমেছে ব্যাংক খাতে। এই খাতে ৩.৫৫ শতাংশ দর কমেছে। অন্য খাতগুলোর মধ্যে খাদ্য খাতে দশমিক ৫৪ শতাংশ, সাধারণ বিমা খাতে ২.৫৯ শতাংশ, বিবিধ খাতে ১.১৯ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড খাতে ২.৩৪ শতাংশ, আর্থিক খাতে ১.৩৭ শতাংশ ও বস্ত্র খাতে ১.৯৪ শতাংশ দর কমেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১