সাপ্তাহিক লুজারের শীর্ষে একমি পেস্টিসাইডস

প্রচ্ছদ » কোম্পানি সংবাদ » সাপ্তাহিক লুজারের শীর্ষে একমি পেস্টিসাইডস

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে একমি পেস্টিসাইডস লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ১৩.৬৯ শতাংশ।

ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।

তথ্য অনুযায়ী, সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ১৮ কোটি ৯৭ লাখ ২১ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৩ কোটি ৭৯ লাখ ৪৪ হাজার ২০০ টাকা।

লুজারের দ্বিতীয় স্থানে রয়েছে বীচ হ্যাচারি লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ১৩.৫৮ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৫ কোটি ৬৫ লাখ ৮০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১ কোটি ১৩ লাখ ১৬ হাজার টাকা।

এস.এস স্টিল লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে। গত সপ্তাহে শেয়ারটি সর্বোচ্চ দর কমেছে ১৩.০৮ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৯ কোটি ৭৭ লাখ ১৭ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১ কোটি ৯৫ লাখ ৪৩ হাজার ৪০০ টাকা।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- অ্যাপেক্স ফুটওয়্যার, খুলনা পাওয়ার, রেকিট বেনকিজার, মালেক স্পিনিং, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস ও গোল্ডেন সন লিমিটেড।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ২৫ ডিসেম্বর , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১