সাপ্তাহিক লুজারের শীর্ষে জেমিনী সী ফুড

প্রচ্ছদ » Breaking News || Slider || কোম্পানি সংবাদ » সাপ্তাহিক লুজারের শীর্ষে জেমিনী সী ফুড

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে জেমিনী সী ফুড লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ১৭.৪৩ শতাংশ।

ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।

তথ্য অনুযায়ী, সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ২৭ কোটি ৫৮ লাখ ৪০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৫ কোটি ৫১ লাখ ৬৮ হাজার টাকা

সিটি ব্যাংক লিমিটেড লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। গত সপ্তাহে শেয়ারটি সর্বোচ্চ দর কমেছে ১৭.০৮ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৯ কোটি ৪৭ লাখ ৯৪ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১ কোটি ৮৯ লাখ ৫৮ হাজার টাকা।

ওয়ান ব্যাংক ১৫.০৪ শতাংশ দর কমে লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বাংলাদেশ ন্যাশনাল ব্যাংক, পূবালী ব্যাংক, তমিজ উদ্দিন টেক্সটাইল, পেপার প্রোসেসিং, সাভার রিফ্যাক্ট্ররিজ, মোজাফফর হোসেন স্পিনিং ও প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেড।

পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ১৪ মে , ২০২২।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০