সাপ্তাহিক লেনদেনের শীর্ষে লংকাবাংলা ফাইন্যান্স

প্রচ্ছদ » Uncategorized » সাপ্তাহিক লেনদেনের শীর্ষে লংকাবাংলা ফাইন্যান্স

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে রয়েছে লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর কমেছে ১৫.৭১ শতাংশ।

ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে কোম্পানিটির ৪ কোটি ২৩ লাখ ৩ হাজার ৮৪৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২৩৬ কোটি ৩৬ লাখ ২২ হাজার টাকা। তালিকার দ্বিতীয় স্থানে থাকা শাহজিবাজার পাওয়ারের শেয়ার দর ৭ দশমিক ৯৩ শতাংশ বেড়েছে। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির ৮৩ লাখ ৯ হাজার ২২৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১২২ কোটি ৯০ লাখ ৭৪ হাজার টাকা।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে সিটি ব্যাংক লিমিটেড। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর কমেছে ৫.৭০ শতাংশ। গত সপ্তাহে কোম্পানিটির ২ কোটি ১৬ লাখ ২২ হাজার ২০৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৮০ কোটি ৮৭ লাখ ২ হাজার টাকা।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- রতনপুর স্টিল রি-রোলিং মিলস, রিজেন্ট টেক্সটাইল মিল, বিডিকম অনলাইন, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, আইডিএলসি ফাইন্যান্স, ইভেন্স টেক্সটাইল, তুং হাই নিটিং অ্যান্ড ডাইং লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০