সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বেক্সিমকো

প্রচ্ছদ » Uncategorized » সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বেক্সিমকো

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : সপ্তাহের ব্যাবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষস্থান দখল করেছে বেক্সিমকো লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৬৫১ কোটি ১২ লাখ ৭৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।

সপ্তাহজুড়ে কোম্পানিটি ৭ কোটি ৭৫ লাখ ৯৮ হাজার ৮৮৪টি শেয়ার হাতবদল করেছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে লংকাবাংলা ফিন্যান্স লিমিটেড। কোম্পানিটির ৫ কোটি ৬৬ লাখ ৯৩ হাজার ৪১টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৮১ কোটি ৯৩ লাখ টাকা।

বাংলাদেশ ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ৪ কোটি ৯৫ লাখ ১৭ হাজার টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৮১ কোটি ৮৪ লাখ টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বেক্সিমকো ফার্মাসিটিক্যালস, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ, রবি আজিয়াটা, লাফার্জহোলসিম বাংলাদেশ, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স, সামিট পাওয়ার ও অগ্রণী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ২৪ এপ্রিল, ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১