সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বেক্সিমকো

প্রচ্ছদ » Uncategorized » সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বেক্সিমকো

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : সপ্তাহের ব্যাবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষস্থান দখল করেছে বেক্সিমকো লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৫৯৪ কোটি ৩৬ লাখ ৪৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।

সপ্তাহজুড়ে কোম্পানিটি ৬ কোটি ২০ লাখ ৬৯ হাজার ১৬৩টি শেয়ার হাতবদল করেছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে পাওয়ার গ্রীড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড। কোম্পানিটির ৩ কোটি ৭১ লাখ ৫৯ হাজার ৮১৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৮২ কোটি ১৩ লাখ ২৬ হাজার টাকা।

লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ২ কোটি ৩২ লাখ ৮৫ হাজার ৯৮৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৫০ কোটি ১৮ লাখ টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বাংলাদেশ ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট কোম্পানি, সোনালী লাইফ ইন্স্যুরেন্স, লংকাবাংলা ফিন্যান্স, প্যারামাউন্ট টেক্সটাইল, সাউথইস্ট ব্যাংক, আলিফ ম্যানুফ্যাকচারিং ও আমান ফিড লিমিটেড।

পুঁজিবাজার রিপোর্ট. আ/ব/সি/ ১৭ জুলাই , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০