সাপ্তাহিক লেনদেনের শীর্ষে মুন্নু সিরামিক
প্রচ্ছদ » Breaking News || Slider || খেলা » সাপ্তাহিক লেনদেনের শীর্ষে মুন্নু সিরামিক
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: সপ্তাহের ব্যাবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে মুন্নু সিরামিকস লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৬ লাখ ৪২ হাজার ৯৮৬টি শেয়ার লেনদেন হয়েছে । যার বাজার মূল্য ১২১ কোটি ১১ লাখ টাকা।
ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ভিএফএস থ্রেড ডাইং লিমিটেড। কোম্পানিটির ১ কোটি ৯৭ লাখ ৮৮ হাজার ৮৩৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৬১ কোটি ৩০ লাখ টাকা।
জিবিবি পাওয়ার তালিকার তৃতীয় স্থানে রয়েছে । কোম্পানিটির ৪৮ লাখ ২৮ হাজার ৮১৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৫৭ কোটি ২৮ লাখ টাকা।
তালিকার চতুর্থ স্থানে রয়েছে ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ। কোম্পানিটির ৪ কোটি ৩৬ লাখ ৬০ হাজার ৯৭৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৫১ কোটি ২ লাখ ৫২ হাজার টাকা।
স্কয়ার ফার্মাসিটিক্যালস তালিকার পঞ্চম স্থানে রয়েছে । কোম্পানিটির ২৬ লাখ ৭২ হাজার ২৭৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৫০ কোটি ৬৯ লাখ ৪০ হাজার টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- লাফার্জহোলসিম, ওরিয়ন ইনফিউশন, ওরিয়ন ফার্মা, সেন্ট্রাল ফার্মা ও সিলভা ফার্মাসিটিক্যালস লিমিটেড।








