সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বেক্সিমকো

প্রচ্ছদ » Breaking News || Slider || আজকের সংবাদ » সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বেক্সিমকো

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টানা ৬ সপ্তাহ ধরে লেনদেনের শীর্ষ অবস্থান দখল করে আছে বেক্সিমকো ফার্মাসিটিক্যালস লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির ১৯১ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার লেনদেন করে শীর্ষস্থানে রয়েছে।

ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।

সপ্তাহজুড়ে কোম্পানিটি ১ কোটি ৩২ লাখ ৯৯ হাজার ৬৫২টি শেয়ার হাতবদল করেছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বেক্সিমকো লিমিটেড। কোম্পানিটির ৬ কোটি ৯৭ লাখ ৮৬ হাজার ৩৯৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৭৭ কোটি ৬৩ লাখ টাকা।

নিটল ইন্স্যুরেন্স তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ১ কোটি ২৪ লাখ ৬৩ হাজার টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৮৮ কোটি ৬৭ লাখ ৫০ হাজার টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ন্যাশনাল ফিড মিলস, প্রগতি ইন্স্যুরেন্স, বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি, নর্দার্ণ ইসলামী ইন্স্যুরেন্স, রিপাবলিক ইন্স্যুরেন্স, রূপালী ইন্স্যুরেন্স ও অ্যাসোসিয়েটেড অক্সিজেন লিমিটেড।

 

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ৫ ডিসেম্বর , ২০২০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০