সাপ্তাহিক লেনদেনে সেরা বেক্সিমকো

প্রচ্ছদ » খেলা » সাপ্তাহিক লেনদেনে সেরা বেক্সিমকো

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : সপ্তাহের ব্যাবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষস্থান দখল করেছে বেক্সিমকো লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৩৫৭ কোটি ৭ লাখ ১৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।

সপ্তাহজুড়ে কোম্পানিটি ৪ কোটি ৭৯ লাখ ৩০ হাজার টি শেয়ার হাতবদল করেছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বেক্সিমকো ফার্মাসিটিক্যালস লিমিটেড। কোম্পানিটির ১ কোটি ১১ লাখ ৪ হাজার ৫০টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২০৩ কোটি ৩১ লাখ টাকা।

রবি আজিয়াটা লিমিটেড তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ৩ কোটি ৫১ লাখ ৭৩ হাজার টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৬০ কোটি ৩৭ লাখ টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- লংকাবাংলা ফিন্যান্স, প্রিমিয়ার ব্যাংক, এনআরবি কমার্শিয়াল ব্যাংক, লাফার্জহোলসিম বাংলাদেশ, স্কয়ার ফার্মা, বিএটিবিসি ও জিবিবি পাওয়ার লিমিটেড।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ২৭ মার্চ, ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০