সাফকো স্পিনিংয়ের পর্ষদ সভা আজ
প্রচ্ছদ » Uncategorized » সাফকো স্পিনিংয়ের পর্ষদ সভা আজ
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সাফকো স্পিনিং মিলস লিমিটেডের পর্ষদ সভা আজ বিকাল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
সভায় গত ৩০ জুন তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন করা হবে।
সভা থেকে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা সংক্রান্ত সিদ্ধান্ত নেবে পরিচালনা পরিষদ।
উল্লেখ্য, কোম্পানিটি ২০১৮ সালে ৩ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।








