সাবসিডিয়ারি কোম্পানি একত্রিত করবে ইন্ট্রকো
প্রচ্ছদ » Uncategorized » সাবসিডিয়ারি কোম্পানি একত্রিত করবে ইন্ট্রকো
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুজিঁবাজারের তালিকাভুক্ত কোম্পানি ইন্ট্রকো তার সাবসিডিয়ারি ৫ কোম্পানিকে একত্রিত করার সিদ্ধান্ত নিয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
সূত্রমতে, কোম্পানির বোর্ডে পরিচালকবৃন্দ তাদের সাবসিডিয়ারি আব্বাস ও এলিয়াস এন্টারপ্রাইজেস লিমিটেড, ইস্ট এন্ড অটোমোবাইলস লিমিটেড, এম হাই অ্যান্ড কোং সিএনজি রেফুয়েলিং স্টেশন লিমিটেড, গুড সিএনজি রেফুয়েলিং স্টেশন লিমিটেড এবং নেসা অ্যান্ড সন্স লি কে তাদের সাথে একত্রিত করার সিদ্ধান্ত নিয়েছে।
ইন্ট্রকোর কাছে কোম্পানিগুলোর ৯৫ শতাংশের বেশি শেয়ার রয়েছে। একত্রিত করার মাধ্যমে সমস্ত সম্পদের দায়ভার গ্রহণ করবে। ফলস্বরূপ, এটি পরিচালন খরচ হ্রাস করে এবং সকল কোম্পানিগুলোর ৩৫ শতাংশ কর হারের পরিবর্তে ২৫ শতাংশ কর হারের মাধ্যমে পরিচালন খরচ হ্রাস করবে।
অতএব, ইন্ট্রকো সাবসিডিয়ারি কোম্পানিগুলি একত্রীকরণে সমস্ত শেয়ার অর্জন করবে, যার জন্য ৩১ ডিসেম্বর,১৮ তারিখের বিনিময়ে বিএসইসি ও ইজিএমে শেয়ারহোল্ডারদের অনুমোদন এবং কোর্টের অনুমতি সাপেক্ষে।








