সাভারে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

প্রচ্ছদ » অর্থনীতি » সাভারে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

road-acciসাভার প্রতিনিধি: সাভারে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী এবং মা-মেয়েসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

সোমবার সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের রাজফুলবাড়িয়া এবং মধুমতি মডেল টাউন এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

এদের মধ্যে রাজফুলবাড়িয়া এলাকায় ট্রাকচাপায় মারা যান দুই মোটরসাইকেল আরোহী। মধুমতি মডেল টাউন এলাকার ভাকুর্তা রোডের প্রবেশ মুখে ঢাকা-আরিচা মহাসড়ক পারাপারের সময় দ্রুতগতির বাসচাপায় সাত মাসের শিশু সন্তানসহ মারা যান এক মা।

রাজফুলবাড়িয়া এলাকায় নিহত দুই মোটরসাইকেল আরোহী নাহিদউজজামান ও ইউনুস আলী শাহ সিমেন্ট কোম্পানির মার্কেটিং অফিসার বলে জানা গেছে। তারা হেমায়েতপুর থেকে সাভার ব্যাংক টাউনে যাচ্ছিলেন।

পথিমধ্যে তাদের একটি ট্রাক চাপা দেয়। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটিতে নিহত দুজন ছাড়াও আরও একজন ছিলেন। তাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে।

মধুমতি মডেল টাউন এলাকায় রাস্তা পারাপারের সময় নিহত মা-মেয়ের পরিচয় পাওয়া যায়নি।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক সুজন রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর নিহতদের মরদেহ পরিবারের হাতে তুলে দেয়া হবে। এ ব্যাপারে যথাযথ আইনি প্রক্রিয়া গ্রহণ করা হবে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১