সামিট অ্যালায়েন্স পোর্টের ইপিএস কমেছে
প্রচ্ছদ » Breaking News || অর্থনীতি » সামিট অ্যালায়েন্স পোর্টের ইপিএস কমেছে
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: অর্ধবার্ষিকের (জুলাই-ডিসেম্বর’১৮) অনিরীক্ষত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে সামিট অ্যালায়েন্স পোর্ট। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, ছয় মাসে (জুলাই-ডিসেম্বর’১৮) শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ০.২৫ টাকা। যা আগের বছর একই সময় ছিল ০.৩০ টাকা।
এছাড়া শেয়ার প্রতি সমন্বিত কার্যকর নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ০.৬৯ টাকা। ৩১ ডিসেম্বর ২০১৮ সমাপ্ত সময়ে কোম্পানির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ২৩.৬৯ টাকা।








