সামিট অ্যালায়েন্স পোর্টের তৃতীয় প্রান্তিক প্রকাশ

প্রচ্ছদ » Slider || আজকের সংবাদ » সামিট অ্যালায়েন্স পোর্টের তৃতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড গত ৩১ মার্চ, ২০২১ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২১-মার্চ’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

সোমবার (২৮ জুন) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র জানায়, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২১-মার্চ’২১) কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (EPS) হয়েছে ১৪ পয়সা। গত বছর একই সময়ে ইপিএস হয়েছিল ১৭ পয়সা।

অন্যদিকে হিসাববছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই’২০-মার্চ’২১) কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ৫৫ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি আয় হয়েছিল ৩৬ পয়সা।

আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৩২ টাকা ৯৮ পয়সা।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ২৯ জুন , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১